মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দেওয়ানগঞ্জে ১১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জে ১১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



দেওয়ানগঞ্জে ১১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে চেক জালিয়াতির ১১টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও স্থানীয় ব্যবসায়ী একেএম দাউদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভার ডাংধরা এলাকার স্থায়ী বাসিন্দা একেএম দাউদের বিরুদ্ধে একাধিক চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিজ্ঞ আদালত বিভিন্ন সময় ফৌজদারি ও দেওয়ানি ধারায় দায়েরকৃত মোট ১১টি মামলায় তাকে সশ্রম কারাদণ্ড এবং সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দেন।

আদালতের রায়ের পর থেকেই আসামি একেএম দাউদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১:০১:৪০   ৪ বার পঠিত