জামালপুরে মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



জামালপুরে মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে বেলটিয়া র‍্যাব কার্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান জামালপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মাছ বহনকারী মিনি ট্রাক জামালপুরের দিকে আসার পথে বেলটিয়া র‍্যাব অফিসের সামনে গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের চালক, হেলপার এবং পেছনে থাকা এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, র‍্যাব সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনার ফলে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে র‍্যাব ও জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়ি দুটি জব্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১১:০৩:০১   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ