সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: সহায়তা করবেন ইসির ২০ কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: সহায়তা করবেন ইসির ২০ কর্মকর্তা
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: সহায়তা করবেন ইসির ২০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাঁকে দাপ্তরিক ও পরিচালনাগত সহায়তা প্রদান করবেন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে নির্ধারিত ভোটগ্রহণের দিন বেলা ২টায় ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান এবং সিইসি ও সিনিয়র সচিবের একান্ত সচিবগণ সহ ইসির বিভিন্ন পর্যায়ের মোট ২০ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০:৪৭:৩৭   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ