নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

প্রথম পাতা » চট্টগ্রাম » নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

নৌযান শুমারি উপলক্ষে জেলায় আজ জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফিসারি ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

‎জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নুরু উজ জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ ইমদাদ রনি, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী,সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর এ র‌্যালিতে অংশ নেন।

‎জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নুরু উজ জামান গণমাধ্যমকে জানান, আগামীকাল ২০ আগস্ট থেকে নৌযান শুমারি ২০২৬ এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। এ ‎শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের হালনাগাদ তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৯   ৮৫ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ