চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তাদের নাম প্রকাশ করতে হবে। চাঁদা দাবি করলেও অনেকে চাঁদাবাজদের নাম প্রকাশ করেন না। নাম প্রকাশ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, “আমি অনেক জায়গায় দেখেছি চাঁদা চায়, কিন্তু নাম প্রকাশ করে না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। কোনো অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না। আপনাদের আয় থেকে অন্য কেউ যাতে নিয়ে যেতে না পারে, সে জন্য সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সক্রিয় থাকব। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারি ক্লাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের হোসিয়ারি মালিকরা এখন উন্নতমানের পোশাক তৈরি করছেন। এসব পণ্য বিদেশে রপ্তানির জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। হোসিয়ারি শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং হোসিয়ারি শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

এ সময় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, “হোসিয়ারি মালিকদের জন্য আমরা লাঠি মিছিল করেছি, প্রয়োজনে আবারও করব। আমরা প্রতিনিয়ত করব। কিন্তু আপনারা চাঁদাবাজদের কখনো ভয় পাবেন না।”

তিনি বলেন, “সাখাওয়াত সাহেব বলেছেন, চাঁদাবাজদের নাম বলতে অনেকে চান না। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বলবেন। তাহলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মো. দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মো. নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০৩:০০   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ