আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



আজকের রাশিফল

মেষ রাশি

মেষ রাশির জাতক রাজনৈতিক ব্যক্তিদের নাম যশ খ্যাতি অক্ষুন্ন থাকবে। আইনি গোলযোগ এড়িয়ে চলুন। প্রস্রাবের সংক্রমণে সমস্যা হতে পারে। জমি-জায়গা সংক্রান্ত বিবাদ বাড়তে পারে। চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বায়ু ও পিত্তজনিত সমস্যা বাড়তে পারে বৃষ রাশির জাতকদের। সাংসারিক কারণে খরচ বাড়বে। গৃহশত্রু থেকে সতর্ক থাকা প্রয়োজন। ব্রোকার, এজেন্ট ও দালালদের আর্থিক মুনাফা বাড়তে পারে। কর্মপ্রার্থীদের আয়ের পথ খুলতে পারে।

মিথুন রাশি

কানের সমস্যা বাড়তে পারে মিথুন রাশির জাতকদের। কথাবার্তা বুঝে না বললে পারিবারিক বিবাদ জড়াতে পারেন। নিজের কাজ নিয়ে হতাশা বাড়তে পারে। নার্ভের রোগীদের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। সামাজিক কাজে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে।

কর্কট রাশি

আজ ব্যবসায়িক তৎপরতা বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। পর্যটন ও মাছের ব্যবসা লাভজনক হবে। হোঁচট খেয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ঘনিষ্ঠ বন্ধু আজ বিপদে পড়তে পারেন।।

সিংহ রাশি

আজ অযথা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। জলবাহিত রোগ বা ঠান্ডা ও শ্লেষ্মার সমস্যায় ভুগতে পারেন। বৈষয়িক কোনও বিষয় নিয়ে ভ্রাতৃবিরোধ বাড়তে পারে। গুপ্ত শত্রুতার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

আজ অংশীদারি ব্যবসায় সংকট আসতে পারে কন্যা রাশির জাতকদের। সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। ডিজ়াইনার,আর্কিটেক্ট বা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিভার বিকাশ হবে। নার্ভের সমস্যা বাড়তে পারে।

তুলা রাশি

পেটের সমস্যা বাড়বে। শিরদাঁড়ার রোগে ভুগলে অসুখ বাড়তে পারে। গৃহসজ্জার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। আইনি গোলযোগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। কারও থেকে ঋণ নিলে শোধ করতে সমস্যা হবে।

বৃশ্চিক রাশি

নার্সিং-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে নতুন কাজের সুযোগ আসতে পারে। বিবাহিত ব্যক্তিদের প্রণয়ঘটিত সমস্যা বাড়তে পারে। গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। খাদ্যে বিষক্রিয়ার যোগ থাকছে। প্রতিবাদের মানসিকতা থাকলেও আজ সংযত থাকুন।

ধনু রাশি

মানসিক টানাপোড়েনে আজ উদ্বেগ বাড়বে। বয়স্ক ব্যক্তিদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা বাড়তে পারে। ছাত্রছাত্রীদের বিদেশে ম্যানেজমেন্টের পড়াশোনার সুযোগ আসতে পারে। ব্যবসায়িক ভুলভ্রান্তি থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিম্নাঙ্গে চর্মরোগের সমস্যা বাড়বে।

মকর রাশি

ভাই-বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ওষুধের ব্যবসায় লভ্যাংশ বাড়বে। সৎ গুরু লাভ ও আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মসূত্রে দূর দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর থেকে অনিষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ রাশি

উপার্জনের সঙ্গে ব্যয়ের মাত্রা বাড়বে। উত্তেজনা প্রশমন করুন, না হলে আইনি গোলযোগ বাড়বে। বিবাহিত জীবনে সাময়িক হতাশা আসতে পারে। খাওয়া দাওয়ায় অনিয়মে হজমের সমস্যা বাড়বে। চর্মশিল্প ও ফটোগ্রাফির সঙ্গে যুক্তদের উন্নতির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

শরীরে অস্ত্রপ্রচারের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হওয়ার আশঙ্কা থাকছে। লটারিতে ফাটকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। জটিল সমস্যা থেকে বন্ধুর সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হবেন। যৌন বা ইউরোলজিক্যাল রোগে ভুগতে পারেন।

বাংলাদেশ সময়: ১১:০৩:২৮   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
নৌযান শুমারি শুরু আজ
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
আজ বিশ্ব মশা দিবস
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
নারীদের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর উদ্যোগ: সরকারকে ধন্যবাদ জানালেন নারী এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ