বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালের বহুল আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

ঘটনার পটভূমি: ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে এ নির্মম হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে।

ভুক্তভোগী মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়ার বিরুদ্ধে পুলিশকে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। এরপর তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

দীর্ঘ ১০ বছর তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত চূড়ান্ত এই রায় প্রদান করলেন।
মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং বাদীপক্ষ—উভয়ই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার পর উপস্থিত সাজাপ্রাপ্ত আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪০:০৯   ২১ বার পঠিত