সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস, জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সেবার মান, অবকাঠামোগত অবস্থা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট দপ্তরের অফিস প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লক উদ্বোধন করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন জানায়, জনবান্ধব প্রশাসন, মানসম্মত শিক্ষা ও নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও কার্যকর তদারকি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩০   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ