ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক

ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোকেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। এর বাইরে নিয়মনীতি অমান্য করে গড়ে ওঠা বাকি সব অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তাবায়নের সারথী হয়ে তরুণ প্রজন্মকেই দেশ গড়ার কাজে এগিয়ে এসে বেশি করে গাছ লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ৷

অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, উপজেলা চত্তরে বৃক্ষরোপণ, ১৬ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, আব্দুস সুবাহান মডেল হাই স্কুলের ৭০০ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ, পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপণ ও বেদে পল্লীতে টিন, নগদ টাকা ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৮   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ