শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

কাল‌কি‌নি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবাসহ রহমান বেপারী (৪৫) নামে চিহ্নিত এক মাদককারবারিকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
​শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহমান বেপারী উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ক্ষুদ্রচর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার একটি পাকা সড়কের পাশের ঘর থেকে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ইয়াবাসহ গ্রেফতার রহমান বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৫৬   ১৪ বার পঠিত