ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গতকাল (২০ আগস্ট) বিকাল আনুমানিক ৫:৫০ ঘটিকায় ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে অবস্থিত নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:

সালেহা বেগম (৪০): স্বামী- মো: জুয়েল, সাং- পায়াতলি, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুর (বর্তমান ঠিকানা: ইসদাইর রেললাইন, নূরে আলম সিদ্দিকীর বাড়ির ভাড়াটিয়া, ফতুল্লা)।

সাহেদ কাদের (২১): পিতা- আ: কাদের, সাং- খানপুর কলেজ রোড, নারায়ণগঞ্জ (বর্তমান ঠিকানা: ইসদাইর, মাশুর বাড়ির ভাড়াটিয়া, ফতুল্লা)।

সুজন (১৯): পিতা- মো: জুয়েল, মাতা- সালেহা বেগম, সাং- পায়াতলি, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুর (বর্তমান ঠিকানা: ইসদাইর রেললাইন, নূরে আলম সিদ্দিকীর বাড়ির ভাড়াটিয়া, ফতুল্লা)।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে মোট ১৭ (সতেরো) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫১   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ