মাদারীপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের পায়ের রগ কর্তন,পাল্টা ধাওয়া ও লুটপাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের পায়ের রগ কর্তন,পাল্টা ধাওয়া ও লুটপাট
শনিবার, ২২ আগস্ট ২০২৬



মাদারীপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের পায়ের রগ কর্তন,পাল্টা ধাওয়া ও লুটপাট

কাল‌কিনি প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে চরম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে এচাহক সরদার (৬৫) নামে এক ব্যক্তিকে শুক্রবার রাত্র ১১ টায় সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার জেরে শ‌নিবার (২২ আগস্ট) সকা‌লে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় এচাহক সরদারের সাথে প্রতিপক্ষ ঝালু মোল্লার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সকালে অতর্কিত হামলায় এচাহক সরদার গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মে‌ডিকে‌লে হাসপাতালে প্রেরণ করে।
​পাল্টা হামলা ও লুটপাটের অভিযোগ
এদিকে এচাহক সরদারের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা হামলা চালায়। তারা প্রতিপক্ষ ঝালু মোল্লার বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। জোড়া হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করে।
​খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​এই বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ‌হিরুল আলম ঘটনাস্থাল প‌রিদর্শন ক‌রে জানান, ” জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তির পায়ের রগ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নিয়েছে। হামলার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩১   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ