ফরিদপুরে মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



ফরিদপুরে মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর হাসপাতালে এক মুমূর্ষু প্রসূতি রোগীর জীবন বাঁচাতে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
রাজবাড়ী থেকে আসা এক সিজারিয়ান রোগীর জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিজেরাই রক্ত দিয়ে এগিয়ে আসেন।
জানা যায়, মুমূর্ষু ওই রোগীর জীবন রক্ষায় প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে সংকট দেখা দিলে ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা নিজেদের শরীর থেকে মোট ৫ ব্যাগ রক্ত প্রদান করেন। তাদের এই মানবিক উদ্যোগে মা ও সন্তান—উভয়ের জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পর রোগীর স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্টরা চিকিৎসক ও নার্সদের এ মানবিক ভূমিকার প্রশংসা করেন। বিশেষভাবে গাইনি বিশেষজ্ঞ ডা. পল্লবীসহ ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি রক্তের প্রয়োজনীয় ব্যবস্থাপনায় ভূমিকা রাখায় প্যাথলজি ইনচার্জ মোহাম্মদ আলীকেও ধন্যবাদ জানানো হয়।
সংশ্লিষ্টরা বলেন, চিকিৎসা পেশা শুধু দায়িত্ব নয়, এটি মানবসেবারও একটি মহান ক্ষেত্র। একজন রোগীর জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সদের এমন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, নেতিবাচক ঘটনার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমন মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪২   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ