ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী

ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, কিডনি রোগীদের আর মাসের পর মাস ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না। কিডনি ডায়ালাইসিস থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা দিতে সরকার ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে বৃদ্ধি করে ১০১ শয্যা করার ঘোষণা দিয়েছে।

ঢাকার ন্যায় সারা দেশের উপজেলাগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বৃহৎ আকারে পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে মন্ত্রী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, রোগীদের সেবার মান ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হলে সাধারণ মানুষ নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন। আর তাদের স্বজনদের রোগী নিয়ে ঢাকা বা অন্য শহরে গিয়ে চিকিৎসা করাতে হবে না।

তিনি বলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ইনস্টিটিউটের কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে চালু করা হবে।

পরিদর্শনের সময় মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা যথাযথ চিকিৎসা ও ওষুধসহ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।

মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত অবস্থায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আব্দুল বারী এমপিকে ফোন করে জয়পুরহাটে সম্ভাব্য মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা করেন। তিনি জয়পুরহাটে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলেও জানান।

পরিদর্শনকালে জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন আল মামুন, কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৫৩   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ