
২৪ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৬তম (অধিবর্ষে ২৩৭তম) দিন। বছর শেষ হতে আরো ১২৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৬০৮ - প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
১৬৯০ - ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮১৪ - ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
১৮১৫ - নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।
১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
১৯০২ - জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।
১৯১৩ - ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
১৯২৯ - বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।
১৯৪৪ - জার্মান সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত।
১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।
১৯৭৪ - ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
১৯৮৮- সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন মৃত্যুবরণ করেন।
১৯৮৯ - ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
১৯৯১ - তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৭১৪ - আলংফ্রা, বার্মিজ রাজা। (মৃ. ১৭৬০)
১৮০৮ - জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, বাঙালি সমাজসেবী ও শিক্ষাবিদ। (মূ.১৮৮৮)
১৮৫১ - টম কেন্ডল, অস্টেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯২৪)
১৮৯৩ - কৃষ্ণচন্দ্র দে, বাংলাসঙ্গীতের আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী। (মৃ.২৮/১১/১৯৬২)
১৮৯৯ - হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনীয় সাহিত্যিক। (মৃ.১৯৮৬)
১৮৯৯ - অ্যালবার্ট ক্লুঁদে, বেলজিয়ান জীববিজ্ঞানী এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৩)
১৯০৮ - শিবরাম রাজগুরু, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (মৃ.১৯৩১)
১৯১১ - বীণা দাস ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও অগ্নিকন্যা। (মৃ.২৬/১২/১৯৮৬)
১৯২২ - হাওয়ার্ড জিন, আমেরিকান ইতিহাসবিদ, লেখক এবং সমাজকর্মী। (মৃ.২০১০)
১৯২৭ - অঞ্জলি দেবী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী ও প্রযোজক। (মৃ.২০১৪)
১৯২৭ - হ্যারি মার্কোউইটস, আমেরিকান অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০২৩)
১৯২৭ - আনিসুর রহমান (পদার্থবিজ্ঞানী)।
১৯২৮ - টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। (মৃ.১১/১১/২০০৪)
১৯৩৪ - কেনি বেকার, ইংরেজ অভিনেতা। (মৃ.২০১৬)
১৯৩৬ - এ. এস. বাইয়াট, ইংরেজ ঔপন্যাসিক এবং কবি। (মৃ. 2023)
১৯৪২ - ক্যারেন উলেনবেক, আমেরিকান গণিতবিদ।
১৯৪৭ - অ্যান আর্চার, মার্কিন অভিনেত্রী।
১৯৪৭ - পাওলো কোয়েলহো, ব্রাজিলিয়ান লেখক এবং গীতিকার।
১৯৫৭ - স্টিভেন ফ্রাই, ইংরেজ অভিনেতা, সাংবাদিক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৫৯ - আদ্রিয়ান কুইপার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৬৫ - মার্লি ম্যাটলিন, মার্কিন অভিনেত্রী, লেখিকা ও সমাজকর্মী।
১৯৭৩ - ডেভ চ্যাপেল, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৮৮ - রুপার্ট গ্রিন্ট, ইংরেজ অভিনেতা।
১৯৮৮ - মায়া ইয়োশিদা, জাপানি ফুটবলার।
১৯৯১ - পুনম যাদব, ভারতীয় প্রমীলা ক্রিকেটার।
১৯৯৭ - অ্যালান ওয়াকার, একজন নরওয়েজিয়ান রেকর্ড প্রযোজক এবং ডিজে।
মৃত্যু
১৮৩২ - সাদি কার্নো, ফরাসি পদার্থবিদ এবং প্রকৌশলী। (জ. ১৭৯৬)
১৮৮৮ - রুডলফ ক্লাউজিউস, জার্মান পদার্থবিদ এবং গণিতবিদ। (জ. ১৮২২)
১৮৯৪ - নীলমণি মিত্র, প্রথম বাঙালী স্থপতি। (জ. ১৮২৮)
১৯৫০ - আর্তুরো আলেস্সান্দ্রি, চিলির রাষ্ট্রপতি। (জ. ১৮৬৮)
১৯৫৪ - জেতুলিউ ভার্গাস, ব্রাজিলিয়ান স্বৈরশাসক। (জ. ১৮৮২)
১৯৫৬ - কেনজি মিজোগুচি, জাপানি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। (জ. ১৮৯৮)
১৯৬৮ - সিরিল ভিনসেন্ট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯০২)
১৯৮৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩৮)
২০০৪ - আইভি রহমান, বাংলাদেশী রাজনীতিবিদ ও সমাজকর্মী। (জ. ১৯৪৪)
২০১৩ - নিউটন ডি সর্দি, ব্রাজিলীয় ফুটবলার। (জ. ১৯৩১)
২০১৩ - জুলি হ্যারিস, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯২৫)
২০১৪ - রিচার্ড অ্যাটনবারা ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক। (জ. ২৯/০৯/১৯২৩)
২০২১ - চার্লি ওয়াটস, ইংরেজ সঙ্গীতজ্ঞ। (জ. ১৯৪১)
২০২৩ - ব্রেই ওয়্যাট, একজন আমেরিকান পেশাদার কুস্তিগির। (জ. ১৯৮৭)
বাংলাদেশ সময়: ১১:২৯:৫৭ ১ বার পঠিত