প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: প্রসূতি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৩ আগস্ট (রবিবার) ভোরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মায়ের কোলজুড়ে এসেছে তিনটি কন্যাশিশু। এর মধ্যে একজনের জন্ম হয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে, আর অপর দুজনের জন্ম হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম কন্যাশিশুটির জন্ম হয়। এরপর চিকিৎসাগত প্রয়োজন বিবেচনায় দক্ষ চিকিৎসক ও মেডিকেল টিমের বিশেষ প্রচেষ্টায় জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও দুটি কন্যাশিশুর জন্ম হয়।

প্রসূতি মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মা ও শিশুর শারীরিক অবস্থা অনুকূলে থাকলে নরমাল ডেলিভারিকে অগ্রাধিকার দেওয়া হলেও, জটিল পরিস্থিতিতে মা ও শিশুর জীবন রক্ষায় প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান অপারেশন করা হয়।

একই ভোরে তিন মায়ের কোলজুড়ে তিন কন্যাশিশুর আগমনে সংশ্লিষ্ট পরিবারগুলোতে আনন্দের সৃষ্টি হয়েছে। নিরাপদ প্রসব নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।

নবজাতক তিন কন্যাশিশু ও তাদের মায়েদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৩৭   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ