সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​আজ ২৪ আগস্ট (সোমবার) বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩০৪ কেজি বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন।
​জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এবং কালকিনি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত। এছাড়াও স্থানীয় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​পোনা অবমুক্তকরণকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, “আমিষের চাহিদা পূরণ ও দেশীয় মাছের বংশবৃদ্ধিতে রাজস্ব খাতের আওতায় পোনা অবমুক্তকরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পোনাগুলো যেন পূর্ণাঙ্গ মাছ হিসেবে বৃদ্ধি পেতে পারে, সেজন্য পোনা শিকার বন্ধে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
​জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানান, দেশীয় কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি এই উদ্যোগ পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য উপযোগী জলাশয়েও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৮   ৪ বার পঠিত