সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু মেশিন দিয়ে বসতভিটা ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগের ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মামুন মাহমুদ।

এ সময় তিনি বলেন, রাত ৪টার পর এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। একটি ভেকু মেশিন এনে শত শত লোকের উপস্থিতিতে এত বড় ঘটনা ঘটেছে। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার বারবার তাদের নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে।

ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান মামুন মাহমুদ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দেন জেলা পরিষদের প্রশাসক।

পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩০   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
সরিষাবাড়িতে দুইটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও অবৈধ বালু মজুতের সরঞ্জাম বিনষ্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ