
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা সহজীকরণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:১৪ ৬ বার পঠিত