সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ওই গ্রামের ফিরোজ তালুকদারের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০:১৭:০৪   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ