সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চরভদ্রাসনে ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



চরভদ্রাসনে ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম বেপারী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরসুলতানপুর এলাকার ফকির ডাঙ্গী জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম বেপারী ফরিদপুর কোতোয়ালি থানার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সামছুদ্দিন বেপারী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে চরভদ্রাসন থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরসুলতানপুর এলাকার ফকির ডাঙ্গী জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তার ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছেন।

সংবাদ পেয়ে চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক সেলিম বেপারী তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৩ পিস কথিত ইয়াবা ট্যাবলেট বের করে দেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরভদ্রাসন থানায় মামলা হয়েছে। মামলার নম্বর-১০।

চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৩ আগস্ট) গ্রেপ্তার সেলিম বেপারীকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে। মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।”

বাংলাদেশ সময়: ২২:২১:১০   ৮ বার পঠিত