সড়কে দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র: ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়কে দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র: ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর আহত ৪
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



সড়কে দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র: ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর আহত ৪

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় যাত্রীবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় যাত্রীবাহী পরিবহন ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনার কেন্দ্রবিন্দু পূর্ব সদরদী স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকার এই অংশটি দিন দিন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। বেপরোয়া গতিতে যান চলাচল, ওভারটেকিংসহ বিভিন্ন কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক কয়েক মাসে এ সড়ক ও আশপাশের এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সড়কে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:২৯   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ