অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরো সুসংহত, আধুনিক ও অধিকারভিত্তিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা এবং বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, ‘অভিবাসন বিষয়ে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব ও অঙ্গীকার, জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা এবং মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।’

নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা ও অভিবাসনের চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালানসহ ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে থাকা অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
’ এ জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সম্মিলিতভাবে অভিবাসন ব্যবস্থাপনাকে আরো আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও প্রত্যাগত অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সভায় অংশ নেওয়া অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসকেরা নিজ নিজ এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং এসংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তব্যে চলতি বছর জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের উপস্থাপিত বক্তব্য ও অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি অভিবাসন বিষয়ে বিভিন্ন গন্তব্য দেশের অবস্থান সম্পর্কেও আলোচনা করেন তিনি।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রতিনিধি, অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসক, ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ