সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন করেছেন দক্ষিণ আজিবপুর এলাকাবাসী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের শ্মশান ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রোহান উদ্দিন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার শ্মশানে রাতের আঁধারে মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলছে। শ্মশানের ভেতরে একটি টিনের ঘরে রাতভর মাদকসেবনের আসর বসে। এছাড়া নদীর পাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি অংশ ধূমপানসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা শ্মশানের বিরোধিতা করছি না। তবে শ্মশানের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষকেই নিতে হবে। সেখানে মাদকসেবন বন্ধে প্রশাসনের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, স্বপনা আক্তার, আতিকুর রহমান, মো. আলী, হাফেজ আবীর, হামজাসহ স্থানীয় এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৫   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ