শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদেরও। দায়িত্ব নিয়ে নিষ্ক্রিয় থাকলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।
শিক্ষার সার্বিক মানোন্নয়নে প্রতি মাসে অভিভাবক সমাবেশ ও জবাবদিহিমূলক কার্যক্রম নিশ্চিত করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময়সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
আগামী ছয় মাসে এসব কমিটি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কী পদক্ষেপ নেয় এবং তা কীভাবে বাস্তবায়ন করে, তার ওপর পরবর্তী কমিটি নির্ধারণ করা হবে। দায়িত্ব নিয়ে বসে থাকা ব্যক্তিদের কমিটিতে রাখার প্রয়োজন নেই।

তিনি বলেন, আগামী এসএসসি পরীক্ষার আগে শিক্ষকদের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় আগ্রহী করা এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী এলাকায় শিক্ষার হার ও মান বাড়লে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি হবে। নতুন প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হকিমা। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।

সভা শেষে এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৬   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ