ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

প্রথম পাতা » চট্টগ্রাম » ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি।
এখন বাধা দেওয়ার কোনো মানুষ নেই, দেওয়ার সাহসও নেই। এ জন্যই বলি ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। এই মজা চিরস্থায়ী নয়।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, ‘আমি অন্যকে সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ এখন আমাদের সরকারের মাত্র ৬ মাস বয়স। সাড়ে ৪ বছর পর আবার নির্বাচন হবে। সেদিন কিন্তু মানুষ ঠিক করে নেবে আজকে যে মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে ৪ বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে।
এটার নামই গণতান্ত্রিক রাজনীতি।’

এই সংসদ সদস্য বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলব, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলব। এ দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কথা বলব। ১৭ বছর আওয়ামী লীগ টিআর, কাবিখা লুট করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে।
এখন আপনারা (বিএনপি) যদি তা-ই করেন, আপনাদেরও মানুষ জবাব দেবে।’

নেতাকর্মীদের সতর্ক করে নিজান বলেন, ‘আপনারা আমাকে লক্ষ করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ক্যান্টিনে ১৫০ টাকার ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না, আমি কেন বসব? আপনাদের প্রথমে চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সবাইকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগণের মাঝে একই রূপে আবির্ভূত না হই, যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে।’

উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে কমলনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্যসচিব আবু সাঈদ দোলন ও মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২১   ২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ