তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : তিন মাস আগে স্ত্রীকে হারিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যা (৮২)। এবার না ফেরার দেশে চলে গেলেন তিনিও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল জলিল মোল্যা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দরি সহস্রাইল গ্রামের বাসিন্দা। তিনি শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদের বাবা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাঁকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রীও মাত্র তিন মাস আগে মারা যান বলে জানিয়েছেন ছেলে ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার তাঁর মরদেহ দেশে আনা হবে। পরে নিজগ্রাম দরি সহস্রাইলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যাপক (অব.) আব্দুর রশিদ জানান, বর্তমানে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫০   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ