সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোজ্যতেলের বোতলে পরিমাপে কারচুপি, অবৈধভাবে তেল বিক্রয় ও বিতরণ, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কজাত সনদ না থাকার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিসিক শিল্পনগরী কাঁচপুর এলাকার এন এস ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল প্রস্তুত, সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। অভিযানে ৫ লিটার ও ২ লিটার ধারণক্ষমতার বোতলে যথাক্রমে ৫০ ও ২৫ মিলিলিটার করে তেল কম পাওয়া যায়।

এ ছাড়া পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৯৩০ মিলিলিটার আকারের বোতলে অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অন্যদিকে, সোনারগাঁওয়ের মহাজমপুর এলাকার সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের সিএম সনদ নবায়ন না করেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অয়েল পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

র‍্যাব-১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক কে. এম. হানিফ ও সহকারী পরিচালক মো. রাকিবুল আলম।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩০   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
খাদ্যপণ্য পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফল পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সংসদে খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ