স্থানীয় সরকার নির্বাচন পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার নির্বাচন পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



স্থানীয় সরকার নির্বাচন পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে এ প্রতিশ্রুতির কথা জানান সিইসি। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল। স্থানীয় নির্বাচন করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সাংবিধানিক দায়িত্ব আছে, তেমনি পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে।

তিনি বলেন, কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। ওনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, জানতে চাইলে কমিশনার বলেন, ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ না। এবং পুলিশের উপর আমাদের আস্থা আছে। দলীয় সরকার ক্ষমতায় আছে।

পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কিনা প্রশ্নে আইজিপি আলী হাসান ফকির বলেন, এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু, সুন্দর করার জন্য পুলিশের যত মেজার নেওয়া দরকার, তার সবই আমরা নেবো নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, আমিতো মনে করি আমাদের সাফল্য শতভাগ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৯   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


​কালকিনিতে ইউএনওর সাথে মাধ্যমিক শিক্ষক পরিবারের মতবিনিময়
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
‘ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে’
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
স্থানীয় সরকার নির্বাচন পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী হাবিব
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
রাজধানীর উত্তরার রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ