​কালকিনিতে ইউএনওর সাথে মাধ্যমিক শিক্ষক পরিবারের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​কালকিনিতে ইউএনওর সাথে মাধ্যমিক শিক্ষক পরিবারের মতবিনিময়
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



​কালকিনিতে ইউএনওর সাথে মাধ্যমিক শিক্ষক পরিবারের মতবিনিময়

কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সাথে কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির সাবেক প্রধান শিক্ষক বি. এম. হেমায়েত হোসেন, কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিক্রা আব্দুল কাইয়্যুম,কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মির প্রধান শিক্ষক ইউনুছ আলী,খা‌লেকেরহাট উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হায়দার আলী বেপারী, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির তালুকদার, সমিতিরহাট আব্বা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,আলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,ক্রো‌কিরচর উচ্চ বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান,‌ শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, চর‌দৌলতখান মাধ‌্যমিক বা‌লিকা বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সমর কুমার ম‌ল্লিক,সি‌ডিখান উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের ওপর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি, সরকারি বিধি মোতাবেক সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৮   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ