নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছেন রাসুল সামদানী আজাদ—এমনটাই মনে করছেন স্থানীয় অনেক বাসিন্দা।
স্থানীয়দের মতে, মাদক, গ্রাম্য বিরোধ, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তিনি কঠোর ভূমিকা পালন করছেন। তাদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে এসব সমস্যা অনেকাংশে কমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, বিভিন্ন অপরাধ দমনে ওসি রাসুল সামদানী আজাদ নিজে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। স্থানীয়দের আশা, বর্তমানে যেসব অপরাধ ও সামাজিক সমস্যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেগুলোও দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
নগরকান্দা থানায় অতীতে অনেক কর্মকর্তা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে স্থানীয়দের অনেকের মতে, ওসি রাসুল সামদানী আজাদের ব্যবহার, আচার-আচরণ ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ অত্যন্ত প্রশংসনীয়।
এলাকার ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। একজন কর্মঠ ও গতিশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর কর্মকাণ্ড নগরকান্দার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
নগরকান্দাবাসী ওসি রাসুল সামদানী আজাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৬   ৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ