মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম নামের সাত বছরের এক শিশুর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরলোটাবর এলাকার প্রতিবেশী জামিনুরের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে চরলোটাবর এলাকা থেকে নিখোঁজ হয় শিশু মরিয়ম। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিবেশী জামিনুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের ভেতর মাটিচাপা দেওয়া অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।

​মাদারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে ঘরের মালিক জামিনুর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

​এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৫৯   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ