সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন নেতৃত্বে যুব উলামা কল্যাণ পরিষদ, সভাপতি শামসুল হক সম্পাদক মুস্তাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন নেতৃত্বে যুব উলামা কল্যাণ পরিষদ, সভাপতি শামসুল হক সম্পাদক মুস্তাফিজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



নতুন নেতৃত্বে যুব উলামা কল্যাণ পরিষদ, সভাপতি শামসুল হক সম্পাদক মুস্তাফিজ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: নতুন নেতৃত্ব পেল ফরিদপুরের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন যুব উলামা কল্যাণ পরিষদ। সংগঠনের নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ব্যালট ভোটে মাওলানা শামসুল হক সভাপতি এবং মুফতি মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাদ এশা ফরিদপুর শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।
নির্বাচনকে ঘিরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করে দোয়া করেন।
নির্বাচন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা শাকের আহমদ, মুফতি শহিদুল হাসান ও হাফেজ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী সদস্যদের মধ্যে মুফতি জাফর আহমদ, মাওলানা ইব্রাহিম, মুফতি আবু নাসের আইয়ুবী, মাওলানা শায়খুজ্জামান, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা সাজ্জাদ হোসেন জমিরী, মুফতি নাজমুল হাসান, মাওলানা খবির উদ্দিন, মুফতি আবু সালেম, মুফতি আরিফ বিল্লাহ, মুফতি এনামুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান, ক্বারী আকরাম হোসেন, ক্বারী আবু ইউসুফ, মাওলানা জামাল উদ্দিন, মুফতি সানাউল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, সদস্যরা যে আস্থা ও বিশ্বাস রেখে তাদের দায়িত্ব দিয়েছেন, তা আমানত হিসেবে যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি জানান, সংগঠনের উপদেষ্টাদের সার্বিক তত্ত্বাবধানে যুব উলামা কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অচিরেই প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুব উলামা কল্যাণ পরিষদের সেবামূলক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৫৫   ৪ বার পঠিত