![]()
কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্ত্রাপাত্রের নেতৃত্বে একটি দল ছোট চর কয়ারিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বসতবাড়ির উঠান থেকে ১৫ পিস ইয়াবাসহ মানিক সরদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক সরদার ছোট চর কয়ারিয়া গ্রামের মৃত মোতালেব সরদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানা-পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭:৪০:৩০ ৩ বার পঠিত