কালকিনিতে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধিঃ  মাদারীপুরের কালকিনিতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্ত্রাপাত্রের নেতৃত্বে একটি দল ছোট চর কয়ারিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বসতবাড়ির উঠান থেকে ১৫ পিস ইয়াবাসহ মানিক সরদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার মানিক সরদার ছোট চর কয়ারিয়া গ্রামের মৃত মোতালেব সরদারের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানা-পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৩০   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল : ববি হাজ্জাজ
রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন
পূর্বশ্যামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
কালকিনিতে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
ফরিদপুরে ইউপি ভবন নির্মাণে দাবীতে ভাঙ্গায় ৫ হাজার মানুষের মানববন্ধন
চরভদ্রাসন বাজারে ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাতে মার্কিং ও অভিযান জরুরি
নতুন নেতৃত্বে যুব উলামা কল্যাণ পরিষদ, সভাপতি শামসুল হক সম্পাদক মুস্তাফিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ