মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরিদর্শনকালে মধুখালীকে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন ইউএনও।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আমি হয়তো চিরকাল মধুখালীতে দায়িত্বে থাকব না। তবে মধুখালীবাসীর জন্য দৃষ্টিনন্দন কিছু করে যেতে চাই, যাতে মধুখালীর মানুষ আমাকে চিরকাল মনে রাখে।”

তিনি জানান, প্রাথমিকভাবে মধুখালীতে একটি হাইওয়ে সড়কে নামফলক ও গেট নির্মাণ, পৌরসভার মধ্যে একটি পানির ফোয়ারা স্থাপন, হাসপাতালের সামনে মানুষের বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর পরিবেশে বসার স্থান তৈরি, একটি গোলচত্বর নির্মাণ এবং বাজার মসজিদ সংলগ্ন পুকুর সংস্কার ও শানবাঁধানো ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম আজম, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফত শরৎসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৯   ৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ