ডেপুটি স্পীকার সঙ্গে দক্ষিণ আফ্রিকার স্পিকার ও ডেপুটি স্পীকার এর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকার সঙ্গে দক্ষিণ আফ্রিকার স্পিকার ও ডেপুটি স্পীকার এর বৈঠক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



ডেপুটি স্পীকার সঙ্গে দক্ষিণ আফ্রিকার স্পিকার ও ডেপুটি স্পীকার এর বৈঠক

১৪ সেপ্টম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল, এমপি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে (থোকো) ডিডিজা, এমপি এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েট, এমপি-এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনী অনুষ্ঠানের প্রক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কেপটাউনে অনুষ্ঠিত হচ্ছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিদ্যমান সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন। তিনি ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডেপুটি স্পিকার ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক হাইকমিশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার জন্য দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দকে অনুরোধ জানান। তিনি বলেন, ঢাকায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশন স্থাপিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, কনস্যুলার সেবা, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে।
উভয় পক্ষ পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ, অভিজ্ঞতা বিনিময় ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন হুমাম কাদের চৌধুরী, এমপি; সাকিলা ফারজানা, এমপি; মো. মাহবুবুল আলম, এমপি; এবং প্রতিনিধিদলের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৭:২৩:০০   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ