স্পীকারের সাথে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



স্পীকারের সাথে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, ইউরোপের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য হচ্ছে ফ্রান্স। ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।

স্পীকার বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছিল। এদেশের জনগণ গণতন্ত্র প্রিয়। তারা কখনো স্বৈরাচারী শাসনের কাছে নিজেদের বশ্যতা স্বীকার করেনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা সমুন্নত রেখেছে।

স্পীকার এসময় মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর মহান ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রতিনিধিদল সাক্ষাতকালে ফ্রান্স-বাংলাদেশের সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান এবং খননের উপর জোরারোপ করেন।

ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদল সিনেটের পক্ষ থেকে এসময় স্পীকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদলের সদস্য, ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৩:১৪   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ