টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’

টেলিভিশন বিশ্বের সবচেয়ে সম্মানজনক ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ড্রামা বিভাগে নিজেদের একক আধিপত্য বজায় রেখেছে জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। টানা দ্বিতীয়বারের মতো বছরের সেরা ড্রামা সিরিজের ট্রফি নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে এইচবিও ম্যাক্সের এই নির্মাণ।

পিটসবার্গের একটি ট্রমা সেন্টারের জরুরি বিভাগের বাস্তবভিত্তিক প্রেক্ষাপট এবং স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিরিজটি এবার সর্বাধিক ২৫টি বিভাগে মনোনীত হয়ে সংবাদের শিরোনামে আসে। সিরিজে ডক্টর ‘রবি রবিনাভিচের’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য নোয়া ওয়াইল টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা অভিনেতার এমি জিতে নিয়েছেন। পুরস্কার হাতে নিয়ে আবেগপ্লুত ওয়াইল বলেন, ‘আমি সবসময় এই একটি ক্লাবেই যোগ দিতে চেয়েছি। আমাকে গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।

এ ছাড়া সিরিজের লেখক, কলাকুশলী ও পার্শ্ব চরিত্রদের ঝুলিতেও গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মাননা। সিরিজটির নির্মাতা আর. স্কট জেমিল বিজয়ী মঞ্চে স্বাস্থ্যসেবায় যুক্ত বাস্তব জীবনের নায়কদের প্রতি এই সাফল্য উৎসর্গ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৬   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী
শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ