মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে উৎস সরকার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোনো এক ফাঁকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়। একপর্যায়ে সে পাশের বাড়ির পুকুরে পড়ে যায় বলে পরিবারের ধারণা।

পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে খোঁজাখুঁজি চালিয়ে পানির নিচ থেকে উৎস সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৫   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ