‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: নির্বাচনের মাঠে নামার আগেই আওয়ামী লীগের দলীয় পদ ছেড়ে দিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান খোকন মিয়া। তাঁর ভাষ্য, নির্বাচনের আগে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা হতে পারে। জেলে গেলে নির্বাচনে অংশ নেওয়া বাধাগ্রস্ত হবে—এমন আশঙ্কা থেকেই আগেভাগে দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন খোকন মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল তাঁকে গ্রেপ্তার করানোর চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। এ অবস্থায় নির্বাচনের সময় তিনি কারাগারে থাকলে ভোটে অংশ নেওয়া সম্ভব হবে না। তাই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই আগেভাগে দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
খোকন মিয়া আরও বলেন, দলের লোকজনও দীর্ঘদিন ধরে তাঁকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে আসছিলেন। তবে তাঁর পদত্যাগের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের চাপ বা প্ররোচনা নেই।
দীর্ঘদিন আওয়ামী লীগের পদে থাকার পর নির্বাচনের ঠিক আগে তাঁর পদত্যাগকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কেউ কেউ মনে করছেন, দলীয় পরিচয় থেকে সরে গিয়ে নির্বাচনের মাঠে নিজের অবস্থানকে নতুনভাবে তুলে ধরার কৌশল হতে পারে এটি। আবার কেউ কেউ এটিকে সম্ভাব্য আইনি ও রাজনৈতিক ঝুঁকি এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন।

তবে এসব আলোচনা নিয়ে খোকন মিয়া বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের চাপের কারণে পদত্যাগ করেননি। ব্যক্তিগত ও নির্বাচনী বাস্তবতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
পুরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন খোকন মিয়া। আওয়ামী লীগের পদ ছাড়ার পর এখন তাঁর রাজনৈতিক পরিচয় ও নির্বাচনী অবস্থান কী হয়, সেটিই স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:২০   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
‘জেলে গেলে নির্বাচন বন্ধ’, ভোটের আগে আওয়ামী লীগ ছাড়লেন খোকন
মধুখালীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
টানা দ্বিতীয়বার এমির সেরা ড্রামার মুকুট জিতল ‘দ্য পিট’
১৪টি এমি জিতে শীর্ষে ‘উইডোজ বে’
এমির লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ‘মাদার অব ড্রাগনস’
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ