উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, গ্রাহক সমাবেশ, পুরস্কার বিতরণ ও রিভিউ মিটিংয়ের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স PLC-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা মডেল মসজিদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির আলফাডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন। গ্রাহকদের বীমা সম্পর্কে সচেতন করা, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স PLC-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় প্রধান ও অফিস ইনচার্জ মো. সাজিদ মাতুব্বর এবং প্রধান প্রশিক্ষক ও সেন্ট্রাল ট্রেনার জামিল উদ্দিন মিন্টু।

বক্তারা বীমার গুরুত্ব, গ্রাহকের আর্থিক নিরাপত্তা, উন্নত গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত বিশেষ রিভিউ মিটিংয়ে ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন ও কর্মীদের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৪   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ