লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রয়ের অপরাধে জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কৃষি খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে উপজেলা কৃষি অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে জামালপুর সদর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৮   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ