কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ও ইলেকট্রিশিয়ান সেকেন্দার মাতুব্বরের দুঃসময়ে মানবিকতার হাত বাড়িয়েছেন কলেজের শিক্ষকরা। শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষকদের কাছ থেকে সংগৃহীত ১৫ হাজার ১০০ টাকা আর্থিক সহায়তা সেকেন্দার মাতুব্বরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক সেকেন্দার মাতুব্বরের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সদস্য সৈয়দ আমিনুল হক এবং কর্মচারীদের পক্ষ থেকে কলেজের হিসাবরক্ষক (ইনচার্জ) সি এম জাকির।

জানা যায়, সেকেন্দার মাতুব্বর সদরপুর সরকারি কলেজে বেসরকারি কর্মচারী হিসেবে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত রয়েছেন। গত ২৩ আগস্ট তার স্ত্রী শিখা আক্তার ঢাকায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরপরই শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ওইদিন সন্ধ্যায় সদ্যোজাত শিশুটির মরদেহ ঢাকা থেকে সদরপুর উপজেলার দশহাজার গ্রামের নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

স্ত্রীর সিজারিয়ান অপারেশন এবং সদ্য ভূমিষ্ঠ কন্যাশিশুর চিকিৎসার পেছনে সেকেন্দারের পরিবারের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়। একদিকে নবজাতক সন্তান হারানোর শোক, অন্যদিকে চিকিৎসা ব্যয়ের চাপ—এমন কঠিন সময়ে সেকেন্দার মাতুব্বরের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সদরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ।

শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজের শিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেকেন্দারের হাতে ১৫ হাজার ১০০ টাকা তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে দুঃসময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতার পরিচয় দিয়েছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী উপস্থিত ছিলেন। তিনি সেকেন্দার মাতুব্বরের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিপদের সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেকেন্দার মাতুব্বরের পরিবার যে কঠিন সময় পার করছে, সেই সময়ে কলেজের শিক্ষকরা যে সহমর্মিতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।

সদরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের এ উদ্যোগকে সহকর্মীর প্রতি সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৫   ২৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১
কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা
অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প
অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
নেত্রকোণায় আন্তর্জাতিক ওজোনস্তর দিবস পালিত
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেহেন্দিগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ