ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পানিভর্তি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি থেকে ৭ কার্টুন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। বরইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে থাকা দুটি ব্যাগ থেকে ৭ কার্টুনে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়। পরে উদ্ধার করা মালামাল ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট (ওসির দায়িত্বপ্রাপ্ত) মো. আজাদুর রহমান জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা অন্যরা সেখান থেকে চলে যায়।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মাইক্রোবাসে থাকা অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২৭   ২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত
ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ভাঙ্গায় মাইক্রোবাস খাদে, নিহত ১
কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা
অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প
অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
নেত্রকোণায় আন্তর্জাতিক ওজোনস্তর দিবস পালিত
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেহেন্দিগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ