বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন

গাজায় ইসরাইলি গোলাবর্ষণের পর একটি ছয়তলা ভবন ধসে পড়ে বাস্তুচ্যুত মানুষ ও তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনের ওপর।

এ ঘটনায় প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্বজনদের মাধ্যমে এখন পর্যন্ত ৭৫ জনের বেশি নিখোঁজের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে প্রায় ৫০ জনই শিশু।

আল-বুরশ আরও জানান, পুরো গাজাজুড়ে বর্তমানে প্রায় দুই হাজার ভবন যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। অপর্যাপ্ত ও সীমিত সম্পদ নিয়ে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কংক্রিটের ভারী স্ল্যাব সরিয়ে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় কোনো ভারী যন্ত্রপাতি তাদের হাতে নেই।

তিনি আরও বলেন, “আমরা সময়ের বিরুদ্ধে এক নির্মম লড়াই চালিয়ে যাচ্ছি এবং প্রতিটি মুহূর্ত মানেই আরেকটি অমূল্য জীবনের অবসান।” ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো মানুষের বাঁচার আকুতি ও আর্তনাদ শোনা যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৯   ৪ বার পঠিত