সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী এক ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে আধুনিক ওষুধ ব্যবস্থা এবং রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার নানাবিধ বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের সেলস বিভাগের ডেপুটি ম্যানেজার তৌহিদুর রহমান খান।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ডাঃ মোঃ ওয়াহীদুজ্জামান, বিএইচএমএস (ঢাবি), সিএমইউ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রেনিং) ও শেখ মোঃ ছামী সিনিয়র এক্সিকিউটিভ, স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্ট।

​আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন অগ্রগতি, সঠিক ওষুধ নির্বাচন এবং প্রান্তিক পর্যায়ের রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

স্থানীয় চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত ও তথ্যবহুল মিলনমেলায় পরিণত হয়। সেমিনার শেষে উপস্থিত চিকিৎসকরা মানবসেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৩   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে সড়ক সংস্কার কাজ বন্ধ, খানাখন্দে চরম জনদুর্দশা, দুর্ঘটনার ঝুঁকি
সালথায় ডোবার পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন
ডাসারের নতুন ইউএনও তানজিল পারভেজ
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ