আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য তত্ত্বাবধানে শিক্ষাবান্ধব বর্তমান সরকার মেধাবীদের যথাযথ মূল্যায়ন করে আসছে। আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আজ বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষকস্বল্পতা একটি জাতীয় সমস্যা। তবে বান্দরবানের শিক্ষা খাতের এই সংকট দূর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অতীতের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জুনিয়র হাইস্কুল স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যা বর্তমান সময়ে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। এছাড়া এলাকার পানীয় জলের সংকট সমাধান এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি উইন মং জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের সদস্য লুসাই মং এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক লিটন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:১৯   ৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ