সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

​জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

​ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ভাটারা পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ির উঠান থেকে ইয়াবাসহ শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ডিবির দাবি, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

​এ বিষয়ে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান জানান, অপকর্মের দায়ভার দল নেবে না। তাকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা যুবদলের কাছে আবেদন পাঠানো হয়েছে।

​এ ঘটনায় তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পুলিশি পাহারায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১:১৮:৩৫   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ