জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) জামে মসজিদ এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের রমিজলের সঙ্গে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেনের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রঞ্জু মিয়ার একটি জমি বিক্রি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোয়াজ্জেম গালিগালাজ ও হুমকি দেন। এর জের ধরে মোয়াজ্জেমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র—লাঠি, বাঁশ, রড, হকিস্টিক, ছুরি ও রামদা নিয়ে রমিজলের লোকজনের ওপর আচমকা হামলা চালায়।

হামলায় রমিজলসহ তার পক্ষের সোহাগ, মহর আলী, ছাইদর, মোখলেছুর রহমান, সবুজ, শাহালী, হায়দর আলী, জিহাদ, সুফিয়া, সিফাত, হৃদয় ও সোনালী বেগম মারাত্মক আহত হন। এ ছাড়া ঝগড়া মেটাতে গিয়ে বাবলু, রেবা, হাবিজল ও আলতাফুর রহমান নামের স্থানীয় কয়েকজন পথচারী আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে গুরুতরদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর হামলাকারীরা পুনরায় ক্ষতিসাধনের হুমকি দিয়ে কেটে পড়ে বলে জানান ভুক্তভোগী রমিজুল (৪০)। এ ঘটনায় তিনি বাদী হয়ে মোয়াজ্জেমকে প্রধান আসামি করে আনোয়ার হোসেন অনিল, আজাদ নানু, সুলতান, নওশাদ, সোলায়মানসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩২   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে - মৎস্য প্রতিমন্ত্রী
জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০
ফরিদপুরে বাড়িতে ঢুকে স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ
প্রেমের বিরহে হাতে বাঁশি, ২৫ বছর ধরে সুরে মাতাচ্ছেন বাবলু
সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ